শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
স্বপন তালুকদার ইন্দুরকানী উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী

স্বপন তালুকদার ইন্দুরকানী উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী

ইন্দুরকানী উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী স্বপন তালুকদার

ইন্দুরকানী প্রতিনিধিঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হয়েছেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের সাবেক (স্বর্ণপদক প্রাপ্ত) চেয়ারম্যান ও ইন্দুরকানী উপজেলা জাতীয়পার্টি জেপি সভাপতি আছাদুল কবির স্বপন তালুকদার। জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য বাছাই কমিটি সাবেক ইউপি চেয়ারম্যান আছাদুল কবির স্বপনকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত করেন বলে নিশ্চিত করেছেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মুহাম্মাদ আল মুজাহিদ। উল্লেখ্য, পত্তাশী ইউনিয়নের সাবেক এই চেয়ারম্যান উপজেলার ঐতিহ্যবাহী তালুকদার বাড়ির সন্তান উপজেলা সদরে যেসকল বিদ্যাপিঠ গুলো রয়েছে তার সব গুলোই তাদের সম্পত্তির উপরে অবস্থিত এছাড়া ইন্দুরকানী থানা হাসপাতাল বাজার রয়েছে তাদের জায়গায়। এলাক উন্নয়ন করার পাশাপাশি ইউনিয়নের ২৭ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিশুদের চিত্তবিনোদন, ঝরে পড়ার হার রোধে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে তিনি। তার পিতা প্রয়াত আঃ করিম তালুকদার অত্র ইউনিয়নের টানা ২৪ বছর ইউপি চেয়ারম্যান ছিলেন। পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে ইউপি চেয়ারম্যান স্বপন তালুকদার এলাকায় জনকল্যাণমূলক কাজ করে ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছেন। তার বড় ভাই একরামুল কবির মজনু প্রথম পত্তাশী ইউনিয়ন চেয়ারম্যান ও পরে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ছিলেন। তার ছোট ভাই ফায়জুল কবির তালুকদার উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana