বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ভাণ্ডারিয়ায় চুরির মিথ্যা অপবাদে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন- গ্রফতার-২

ভাণ্ডারিয়ায় চুরির মিথ্যা অপবাদে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন- গ্রফতার-২

ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার উত্তর ভিাটাবাড়ীয়া গ্রামে শনিবার দুপুরে টাকা চুরির মিথ্যা অভিযোগে রাকিব হাওলাদার (৯) ও হৃদয় বয়াতি (১১) নামের দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয়া কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিত রাকিব হাওলাদারের মা রাশিদা বেগম বাদী হয়ে ভা-ারিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ নির্যাতনকারী মুদি ব্যবসায়ী খলিলুর রহমান ও তার ছেলে মেহেদি হাসান কে গ্রেফতার করেছে। নির্যাতিত রাকিব উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের তাজাম্মেল হাওলাদার এর ছেলে এবং হৃদয় বয়াতি একই গ্রামের রুবেল বয়াতির ছেলে। রাকিব ৬নং পশ্চিম ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র এবং হৃদয় ভিটাবাড়িয়া আজাহারিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাকিব হাওলাদার ও তার বন্ধু হৃদয় বয়াতি শনিবার দুপুরে খলিলুর রহমানের মুদি দোকানের সামনে থেকে যাওয়ার সময় খলিলুর রহমান ও তার ছেলে মেহেদি হাসান তাদেরকে বাড়ীর মধ্যে ডেকে নিয়ে যায় এবং টাকা চুরির মিথ্যে অভিযোগ এনে উঠোনের কাফুলা গাছে সঙ্গে বেঁধে তাদের ওপর বর্বরীয় নির্যাতন চালায়। এসময় প্রতিবেশীরা নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। পরে এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত অবস্থায় শিশুদুটিকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এবিষয়ে ভা-ারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাকিবের মা রাশিদা বেগম বাদি হয়ে দুই জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে এবং আসামীদের গ্রেফতার করে গতকাল রোববার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana