বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
উত্তরে আতিকুল, দক্ষিণে তাপস ও হাজী সেলিমের মনোনয়নপত্র সংগ্রহ

উত্তরে আতিকুল, দক্ষিণে তাপস ও হাজী সেলিমের মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম।

আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই তিনজনের পক্ষের লোকজন।

ঢাকা উত্তরে মেয়র আতিকুল ইসলামের পক্ষে তার রাজনৈতিক সচিব সাইফুদ্দিন ইমন আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন। আর ঢাকা দক্ষিণে ঢাকা-১০ আসনে সরকারদলীয় সাংসদ শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়নের জন্য আবেদনপত্র নিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল। ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ফরম সংগ্রহ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব এম এ রশিদের পক্ষে মো. সামছুজ্জামান বাবুল।

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana