শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নার্সসহ নিহত দুই

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নার্সসহ নিহত দুই

কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার ভোর ৪টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেট জেলার কানাইঘাটের ফয়জুল ইসলাম চৌধুরী (৬০) ও ময়মনসিংহ সদরের জিনাত খান (৫০)। তাদের মধ্যে জিনাত খান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একজন স্টাফ নার্স বলে জানা গেছে।
কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট ডিএম জহিরুল ইসলাম জানান, সুনামগঞ্জ থেকে বিশাল পরিবহনের যাত্রীবাহী একটি নাইট কোচ ময়মনসিংহ যাচ্ছিল। পথে ভোরে কামালিয়ারচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও এক যাত্রীর মৃত্যু হয়। আহতরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
এদিকে সকাল সোয়া ১০টার দিকে একই স্থানে যাত্রবাহী বাস ও তেলবাহী লড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana