বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দিনভর দুই যুবকের লালশার শিকার গৃহবধূ

দিনভর দুই যুবকের লালশার শিকার গৃহবধূ

ঘটনার তিন দিন পার হয়ে গেলেও শুক্রবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

লক্ষ্মীপুরে ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে এক গৃহবধূকে (২০) নির্যাতনের ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু ঘটনার তিন দিন পার হয়ে গেলেও শুক্রবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অভিযুক্তরা হলেন- লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মো. তছলিমের ছেলে রাতুল রায়হান নিহাদ ও হজল আলীর ছেলে সোহাগ।

মামলা সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর রাতে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় বাবার বাড়িতে ওই গৃহবধূ একা ছিলেন। পর দিন ভোরে ভেন্টিলেটর ভেঙে ওই দুই যুবক বাসায় ঢুকে। এ সময় টের পেয়ে চিৎকার দেয়ার চেষ্টা করলে তারা গৃহবধূর মুখ চেপে ধরে।

একপর্যায়ে তারা ওই গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে সর্বনাশ করে পালিয়ে যায়। পরে গৃহবধূ তার স্বামী ও ভাবিকে ঘটনাটি জানালে তারা পুলিশে খবর দেয়। ২৫ ডিসেম্বর দুপুরে গৃহবধূ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। গৃহবধূকে সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

গৃহবধূর স্বামী বলেন, রাগ করে গত দেড় মাস আগে আমার স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায়। আমাদের পাঁচ বছরের একটি মেয়ে আছে। ২৪ ডিসেম্বর ঘুরতে যাবো বলে আমি মেয়েকে নিয়ে এসেছি। কিন্তু আমার স্ত্রী আসেনি। ওই রাতে আমার স্ত্রী একাই বাসায় ঘুমিয়েছিল।

ঘটনার সময় ভেন্টিলেটর ভেঙে সোহাগ ও নিহাদ বাসায় ঢুকে। এ সময় চিৎকার দিতে গেলে তারা আমার স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে তারা আমার স্ত্রীকে জোরপূর্বক হেনস্থা করে পালিয়ে যায়। এরপর থেকে তাদেরকে আর এলাকায় দেখা যায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, আসামিরা মাদকসেবী বলে জানতে পেরেছি। চুরি করতে গিয়ে গৃহবধূকে একা পেয়ে তারা ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তার করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

সূত্রঃ জুমবাংলানিউজ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana