বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
বাগদাদে ফের মার্কিন হামলা, নিহত ৬

বাগদাদে ফের মার্কিন হামলা, নিহত ৬

ইরাকের রাজধানী বাগদাদে ফের বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবারের হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইরাকের পপুলার মোবিলাইজেন ফোর্স বা হাশাদ আশ-শাবি বাহিনীর কমান্ডকে লক্ষ করে এ হামলা চালায় মার্কিন বাহিনী।

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বাগদাদের তাজ রোড সংলগ্নে এই হামলা চালানো হয়।

তবে হাশাদ আশ-শাবি জানিয়েছে ওই গাড়িবহরে একজন সিনিয়র কমান্ডার ছিলেন।

শনিবারের হামলায় ৬ জন নিহত হয়েছেন বলে আল-জাজিরা জানতে পেরেছে। নিহতদের মধ্যে চিকিৎসকেরাও ছিলেন। অন্যদিকে রয়টার্স জানিয়েছে, হামলায় আরও তিন জন আহত হয়েছেন।

এর আগে শুক্রবার ইরাকের বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের বিপ্লবী এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি ও ইরান সমর্থিত পপুলরার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana