শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
সাভারে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

সাভারে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

সাভারে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ১০ বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষক পোশাক শ্রমিক কুদরত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জিয়াউল হক কুদরতকে গ্রেফতারের কথা স্বীকার করেন। এরআগে মঙ্গলবার রাতে তাকে আশুলিয়ার গকুলনগর এলাকা ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।

গ্রেফতারকৃত কুদরত হোসেন (২৮) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার চামার গাঁ এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে। সে গকুলনগর এলাকার রাসেলের বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতো।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রকিবুল হাসান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুদরত আমবাগান এলাকায় বাসা খোঁজতে গিয়ে শিশুটিকে একা পেয়ে ডেকে নিয়ে ধর্ষন করে পালিয়ে যায়। এরপর সে বাসা বদল করে পরিবারের সদস্যদের গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়। মঙ্গলবার রাতে কুদরত নিজেও পালিয়ে যাওয়া চেষ্টা করেছিলো।

তদন্তকারী কর্মকর্তা বলেন, ঘটনা ঘটার আগে আমবাগান এলাকায় কুদরত বাসা খুঁজতে গিয়ে একজনের কাছে নিজের মোবাইল নম্বর দিয়েছিলো। সেই নম্বরের সূত্র ধরে তাকে চিহিৃত করা হয়।

গ্রেফতারের পর সে ধর্ষনের কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করলে দুপুরে তাকে ঢাকা চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana