শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
তাপসের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

তাপসের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। তাপসের বিরুদ্ধে দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বরাবর অভিযোগপত্র চিঠি দিয়েছেন ইশরাক হোসেন। অভিযোগে বলা হয়েছে, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে তাপসের সমর্থনে বিভিন্ন সড়কে পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে ইশরাক হোসন স্বাক্ষরিত অভিযোগটি ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেয়া হয়।

অভিযোগের চিঠিতে বলা হয়েছে, গত ০৫ জানুয়ারি থেকে ঢাকা দক্ষিাণ সিটি করপোরেশন নির্বাচনী এলাকার (৫০ সাত মসজিদ রোড, ঢাকা-১২০৫, ঝিগাতলা, মতিঝিলসহ) বিভিন্ন জায়গায় সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ আইন ভঙ্গ করে প্রচারণা শুরুর আগেই রঙিন ও সাদাকালো পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগায়, যা সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ এর বিধি ৫ এর সুস্পষ্ট লঙ্ঘন। বিধিমালা অনুযায়ী কোনও প্রার্থী বা তার পক্ষে কোনও রাজনৈতিক দল, অন্য কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোনও প্রকার প্রচার শুরু করতে পারবে না।

প্রসঙ্গত, সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালায় প্রচারণা বিষয়ে বলা আছে—কোনও প্রার্থী বা তার পক্ষে কোনও রাজনৈতিক দল, অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোনও ধরনের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। এদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি)। আগামীকাল শুক্রবার প্রতীক বরাদ্দ দেয়ার পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana