বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
পুলিশ পরিচয়ে ডাকাতি করতে গিয়ে গণধোলাই

পুলিশ পরিচয়ে ডাকাতি করতে গিয়ে গণধোলাই

পুলিশ পরিচয়ে ডাকাতি করতে গিয়ে গণধোলাই

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী একটি এলাকায় পুলিশ পরিচয়ে ডাকাতি করার সময় তিন ডাকাতকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ডাকাতরা হলো- চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী গ্রামের সহিদুল্লাহর ছেলে জাহাঙ্গীর আলম (৩৮), একই জেলার হাজীগঞ্জ উপজেলার বড়কূল গ্রামের মৃত ফজলুল হকের ছেলে রিপন মিয়া (৪৬) ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে বারেক মিয়া (৫০)। এ সময় তাদের কাছ থেকে পুলিশের নকল আইডি কার্ড উদ্ধার করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ।

পুলিশ জানায়, ওই তিন ব্যক্তি নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করে।

ঘটনার বর্ণনা দিয়ে কুটুম্বপুর গ্রামের আনিছুর রহমান জানান, আমার বাবা আব্দুল খালেক আমার মাকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে চান্দিনা আসার উদ্দেশে মহাসড়কের কুটুম্বপুর পশ্চিমপাড়া এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলো। এসময় কুমিল্লাগামী একটি প্রাইভেটকারে ৪ জন লোক এসে বলেন- ‘আমরা পুলিশের লোক। বড় স্যার আপনাদের সঙ্গে কথা বলবেন’। এ কথা বলে তাদেরকে তল্লাশি করে আমার মায়ের স্বর্ণালংকার খুলে নেওয়ার সময় স্থানীয় লোকজন দেখে তাদেরকে ধাওয়া করে। এসময় ৩ জনকে আটক করা গেলেও অপরজন প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়।স্থানীদের অভিযোগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাই ও ডাকাতি। সম্প্রতি কুমিল্লার দাউদকান্দি-চৌদ্দগ্রাম পর্যন্ত বিভিন্ন স্থানের সড়কে ডাকাতির ঘটনা ঘটছে। ডাকাত ও ছিনতাইকারীরা কখনও মোটরসাইকেল নিয়ে আবার কখনও বড় গাড়ি নিয়ে ডাকাতি করে থাকে। মহাসড়কে চলাচলরত গাড়িতে রাতে রড ছুড়ে, কখনও গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে আবার কখনও যাত্রীবেশে মাইক্রোবাসে তুলে ছিনতাই ও ডাকাতি করে যাচ্ছে। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম জানান, স্থানীয়রা তিনজনকে আটক করে গণপিটুনি দেওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে উদ্ধার করি। এসময় তাদের একজনের কাছ থেকে একটি পুলিশের ভুয়া আইডি কার্ড উদ্ধার করি। ওই আইডি কার্ডধারীর ছবিতে অতিরিক্ত আইজিপি’র র‌্যাঙ্ক ব্যাচ থাকলেও পদবীতে উপ-পরিদর্শক লেখা রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন যাবত মহাসড়কে ছিনতাই ও ডাকাতি করে আসছে। এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana