শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পল্লী এলাকায় চকলেটের লোভ দেখিয়ে এক শিশুকে ধর্ষণ করেছে একই এলাকার বদর উদ্দিন নামে এক ব্যক্তি।

এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে তারাকান্দা থানায় নারী ও নির্যাতন আইনে মামলা করেছেন। মামলা হওয়ার দুই ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, গত ২ জানুয়ারি উপজেলার ওই শিশু শিক্ষার্থী পাশের বাড়ির আ. খালেকের ছেলে বদির উদ্দিনের বাড়ির উঠানে বালি দিয়ে খেলা করছিল। পরে বদির উদ্দিন শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে কৌশলে তার বসতঘরে ডেকে নিয়ে যায়। পরে শিশুটিকে সে ধর্ষণ করে। এ ঘটনার পর স্থানীয়রা মীমাংসা করে দেয়ার আশ্বাস দিলে ধর্ষিতার পরিবার কোনো মামলা করেনি।

ওসি জানান, সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে তিনি এ ঘটনার খবর জানতে পেরে তাৎক্ষণিক ধর্ষিতার বাড়িতে চলে যান। এ সময় নির্যাতিতা শিশু ও তার মাকে থানায় ডেকে নিয়ে আসেন। পরে ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার দুই ঘণ্টার মধ্যে ধর্ষক বদির উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

ওসি আরো জানান, মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ওই শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া গ্রেফতার ধর্ষক বদির উদ্দিন পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে।

 

 

 

 

সুত্র.ডেইলি বাংলাদেশ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana