বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
বাংলাদেশ দলের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ মোতায়েন করছে পাকিস্তান

বাংলাদেশ দলের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ মোতায়েন করছে পাকিস্তান

অনেক দেন দরবারের পর অবশেষে পাকিস্তান সফরে দল পাঠাতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই সফর অনুষ্ঠিত হবে তিন ধাপে।

প্রথম ধাপে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে টাইগাররা। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে। যেখানে টাইগারদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত পাঞ্জাব রাজ্য সরকার।

বাংলাদেশ দলের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে থাকবে কুইক রেসপন্স ফোর্স, আর্মি কমান্ডোস ও র‍্যাঞ্জার্সের ১৯জন সদস্য। স্টেডিয়ামের ভেতর ও বাইরের প্রবেশ পথগুলোতে স্থাপন করা হবে সিসিটিভি। খবর দ্য নিউজের।

বাংলাদেশ সফরকে ঘিরে শনিবার পাঞ্জাব সরকারের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এক দীর্ঘ সভা করে। সভা শেষে রাজ্যটির আইনমন্ত্রী মুহাম্মদ বাশারাত রাজা জানান বাংলাদেশ দলকে নিচ্ছিদ্র নিরাপত্তা দেবে তারা।

রাজা আরও জানান, ক্রিকেটারদের পাশাপাশি খেলা দেখতে আসা দর্শকরাও যেন ভালোভাবে খেলা উপভোগ করতে পারে সে ব্যাপারেও নজর রাখা হবে। খেলা চলাকালীন রাস্তায় ট্রাফিক যাতে কম থাকে সেদিকেও দৃষ্টি রাখতে বলা হয়েছে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। একই ভেন্যুতে ২৫ ও ২৭ জানুয়ারি হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। তিনটি ম্যাচই হবে রাতে। শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

এরপর ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডির মাঠে গড়াবে প্রথম টেস্ট ম্যাচ। তৃতীয় ধাপে এপ্রিলে ফের পাকিস্তান সফরে গিয়ে করাচিতে বাকি টেস্ট ও একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলতে যাবে টাইগাররা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana