শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
নান্দাইলের সাবেক মেয়র পিকুল গ্রেপ্তার

নান্দাইলের সাবেক মেয়র পিকুল গ্রেপ্তার

স্থানীয় সুত্র জানায়, নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এএফএম আজিজুল ইসলাম পিকুল স্থানীয় পৌরসভার সাবেক মেয়র। তার বাড়ি পৌরশহরের চারআনি মহল্লায়। গত শুক্রবার দুপুরে পিকুলের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয় মুজিববর্ষ বিষয়ে। সেখানে তিনি আপত্তিকর নানা মন্তব্য করেন। রাজনৈতিক বিদ্বেষপূর্ন লেখাটি ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া হয়।
এদিকে পিকুলের মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হলে স্ট্যাটাসটি টাইমলাইন থেকে মুছে ফেলা হয়। কিন্তু অনেকেই মূল স্ট্যাটাসের স্কিনশট রেখে দেয়ায় ঘটনা আড়াল করা সম্ভব হয়নি। নানা হাত ঘুরে ঘটনাটি ভাইরাল হতে থাকে। সাবেক মেয়রের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ করেন অনেকে। তাকে গ্রেপ্তারের জোর দাবি উঠে। এ অবস্থায় উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে নান্দাইল থানা পুলিশ রবিবার রাতে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পিকুলের আটকের সংবাদে থানার সামনে অবস্থান নিয়ে স্থানীয় আওয়ামী লীগ,ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শ্লোগান দেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নান্দাইল থানার পরিদশর্ক (তদন্ত) আবুল হাসেম জানান, পিকুলের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

 

সুত্র কালের কন্ঠ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana