বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ভোটেও চমৎকার পরিবেশ বজায় থাকবে: আইজিপি

ভোটেও চমৎকার পরিবেশ বজায় থাকবে: আইজিপি

আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের এখন পর্যন্ত চমৎকার পরিবেশ রয়েছে জানিয়ে পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারি বলেছেন, ভোটেও উৎসবমুখর, সুন্দর ও চমৎকার একটি পরিবেশ থাকবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বুধবার সন্ধ্যায় বৈঠক শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তিনঘন্টা কমিশনের সঙ্গে বৈঠক করেছি। এ পর্যন্ত আপনারা দেখেছেন উৎসবমুখর এবং সুন্দর একটি পরিবেশ রয়েছে। প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন। আশা করছি ভোটের আর যে কয়দিন আছে এ কয়দিন উৎসবমুখর, সুন্দর ও চমৎকার একটি পরিবেশ বজায় থাকবে।

আইজিপি বলেন, আমাদের সকলের প্রয়োজনীয় যে ব্যবস্থাপনার পরিকল্পনা রয়েছে মেট্রোপলিটন পুলিশসহ যারা এর সঙ্গে সম্পর্কিত আছে র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। আমরা আশা করছি সুন্দর ও চমৎকার একটি পরিবেশ বজায় থাকবে।

বিরোধী পক্ষ এবং ভোটাররা ভরসার রাখতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, উল্লেখ করার মতো কোন ঘটনা এ পর্যন্ত নেই। পুলিশ এবং আইন-শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছেন যে ভোটারদের আস্থা এবং বিশ্বাস রাখার জন্য। আমি মনে করছি শেষ সময় পর্যন্ত আমরা বজায় রাখব।

বাড়তি ব্যবস্থা রাখা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাড়তি ব্যবস্থার প্রয়োজন নেই। যে কাজটুকু আছে সঠিকভাবে করছি।

ইসির পক্ষ থেকে বৈঠকে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম এবং অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান।

আর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বৈঠকে ছিলেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ/র‌্যাব/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআইয়ের মহাপরিচালক, বিভাগীয় কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকার পুলিশ সুপার।

এ ছাড়াও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তার উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana