বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
রাজধানীতে দিনদুপুরে ছিনতাই, ভিডিও ভাইরাল

রাজধানীতে দিনদুপুরে ছিনতাই, ভিডিও ভাইরাল

রাজধানীর উত্তরাতে প্রকাশ্য দিবালোকে একটি ছিনতাইয়ের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে এক স্কুল শিক্ষিকার ব্যাগ ছিনিয়ে নিতে দেখা যায় ছিনতাইকারীদের। দ্বিতীয় দফায় শরীর তল্লাশি করে স্বর্ণালংকারও ছিনিয়ে নিতে দেখা যায়।

সম্প্রতি রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, রিকশায় করে অন্যদিনের মত কর্মক্ষেত্র ৩ নম্বর সেক্টরে যাচ্ছিলেন ওই স্কুল শিক্ষিকা। হঠাৎ করেই পেছন থেকে আসা একটি মোটরসাইকেল রিকশার গতিরোধ করে। লাল-কালো রংয়ের ওই মোটরসাইকেলে ছিলেন হেলমেট পরিহিত দুইজন আরোহী। কোনো কিছু বুঝে উঠার আগেই তাদের একজন ছুটে আসেন রিকশায় বসে থাকা ওই শিক্ষিকার দিকে। ছুরি ঠেকিয়ে কেড়ে নেন ওই শিক্ষিকার হাতে থাকা ব্যাগ। নির্বাক দৃষ্টিতে অসহায়ের মতো তাকিয়ে থাকে রিকশাওয়ালা।

প্রথম দফায় ব্যাগ নিয়ে গেলেও সন্তুষ্ট হতে পারেননি ছিনতাইকারীরা। মোটরসাইকেলে উঠলেও আবার নেমে আসেন ওই ছিনতাইকারী। দ্বিতীয় দফায় ওই শিক্ষিকার হিজাব সরিয়ে গলা থেকে স্বর্ণের চেইন এবং হাতে থাকা চুড়ি ছিনিয়ে নেন অনেকটা ফিল্মি স্টাইলে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকার পক্ষে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বামী রুহুল আমিন।

উত্তরা (পশ্চিম) থানার ওসি তপন চন্দ্র সাহা সংবাদমাধ্যমকে বলেন, বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই। তবে খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ওই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana