শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
রাজাপুরে দুই দিন ব্যাপি শিশু মেলার উদ্ভোধন

রাজাপুরে দুই দিন ব্যাপি শিশু মেলার উদ্ভোধন

কামরুল হাসান মুরাদ:: শিশুর জন্য উপযোগী বিশ্ব গড়ে তোলার প্রত্যয়ে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় নানা আয়োজনে দুই দিন ব্যাপি শিশু মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৮জানুয়ারী) সকালে মেলা উপলক্ষে উপজেলা সদরে র‌্যালি বের করা হয় এবং রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মেলার আয়োজন করা হয়। “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস এ মেলার আয়োজন করেছেন। মেলার উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী। রাজাপুর উপজেলা ইউএনও মোঃ সোহাগ হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রিয়াদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর সরকারি কলেজর অধ্যক্ষ গোলাম বারী খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন ও রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা খানম প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠানের ১৫টি স্টল রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana