বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
চীন থেকে ফিরছেন ৩৬১ জন, রাখা হবে হজ ক্যাম্পে

চীন থেকে ফিরছেন ৩৬১ জন, রাখা হবে হজ ক্যাম্পে

সম্প্রতি চীনে করোনাভাইরাস মহামারির আকার ধারণ করায় দেশটিতে অবস্থানরত ৫ হাজার বাংলাদেশিদের যারা দেশে আসতে চেয়েছেন, তাদের দেশে আনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। শুক্রবার চীন থেকে দেশে আসছেন মোট ৩৬১ জন। তাদের মধ্যে ১৮ শিশু ও শিক্ষার্থীসহ মোট ১৯ পরিবারের সদস্য রয়েছেন। তাদের আনতে আজ উহানে যাচ্ছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট।

চীন থেকে ফিরতে চাওয়া বাংলাদেশিদের আনতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ঢাকা থেকে উহানের উদ্দেশে ছেড়ে যাবে শুক্রবার বিকেল পাঁচটার দিকে। ৪১৯ আসনের এই ফ্লাইটটি চীন থেকে বাংলাদেশিদের নিয়ে দেশে ফিরবে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে।

এদিকে দেশে আনার পর প্রাথমিকভাবে ১৪দিন তাদের ঢাকার আশকোনার হজ ক্যাম্পে রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের আহ্বানে সাড়া দিয়ে চীনের উহান থেকে শিক্ষার্থীসহ ৩৬১ জন বাংলাদেশে আসার জন্য রেজিস্ট্রেশন করেছে। গতরাতে চীনা কর্তৃপক্ষ এ বিষয়ে ক্লিয়ারেন্স দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, চীন থেকে আসা বাংলাদেশিদের পর্যবেক্ষণের জন্য আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিন রাখা হবে। এরই মধ্যে হজ ক্যাম্পে আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে।

চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, দেশটিতে বর্তমানে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি রয়েছেন যাদের মধ্যে প্রায় ৪৫০ রয়েছেন উহানে। চীনে করোনাভাইরাস সংক্রমণের কারণে ৩১৪ জন বাংলাদেশি দূতাবাসের কাছে দেশে ফেরার জন্য আবেদন করেছিলেন। অবশেষে আজ তাদের ফিরিয়ে আনা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana