বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
বিএনপি বলছে সমাবেশের অনুমতি মিলেছে, পুলিশ বলছে জানে না

বিএনপি বলছে সমাবেশের অনুমতি মিলেছে, পুলিশ বলছে জানে না

দলের কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। দলটির পক্ষ থেকে মৌখিক অনুমতি পাওয়ার কথা জানানো হলেও পুলিশ বলছে, তারা এ বিষয়ে কিছু জানে না।

সমাবেশের অনুমতি চেয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দেয় বিএনপি।

আজ শুক্রবার বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আজ দুপুরে ডিসি রমনা থেকে আমাকে ফোন করে অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া তারা ডিসি মতিঝিল ও থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছে।’

তবে সমাবেশের অনুমতির বিষয়ে আজ বেলা পৌনে তিনটার দিকে ডিএমপির মতিঝিল জোনের উপকমিশনার জামিল হাসান প্রথম আলোকে বলেন, ‘বিএনপি অনুমতি চেয়েছে। সে আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে আমাদের এখনো কিছু জানানো হয়নি।’

শহীদ উদ্দিন জানান, অনুমতির বিষয়ে গতকাল তাঁর নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি দল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করে।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী। অসুস্থ হওয়ায় গত বছরের ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন তিনি।

খালেদা জিয়ার কারাবন্দীর দুই বছর পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় আজ শুক্রবার সারা দেশে বাদ জুমা দোয়া । কাল শনিবার বেলা দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও সারা দেশের জেলা সদরে বিক্ষোভ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana