বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দুলাভাইয়ের হাত ধরে উধাও কিশোরী!

দুলাভাইয়ের হাত ধরে উধাও কিশোরী!

দিদির বাড়ি যাওয়ার নাম করে দুলাভাইয়ের সঙ্গে বাড়ি থেকে বেড়িয়েছিল কিশোরী। কিন্তু আদৌ সেখানে যায়নি। দীর্ঘদিন কোথাও হদিশও মেলেনি শ্যালিকা-দুলাভাইয়ের। প্রায় দু’মাস পর ভারতের নদিয়ার শিমুরালি এলাকার এক চাষের জমি থেকে মিলল ওই নাবালিকার দেহ। ঘটনার পরই জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন কিশোরীর বাবা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পলাতক অভিযুক্ত।

নদিয়ার গাংগাপুরের বাসিন্দা বছর সতেরোর শবনুর মণ্ডল। প্রায় বারো বছর আগে ধানতলার চাঁদিপুরের আজিবর মণ্ডলের সঙ্গে বিয়ে হয় শবনুরের দিদির। বিয়ের পর থেকে স্বাভাবিক ছন্দেই চলছিল সব কিছু। আচমকাই স্ত্রীর সঙ্গে সম্পর্কে ছন্দপতন হয় আজিবরের। এরপর থেকেই শ্যালিকা শবনুরের উপর নজর পড়েছিল আজিবরের। নাবালিকাকে ফুঁসলেই সম্পর্কে জড়িয়ে পড়তে বাধ্যও করে সে। সম্পর্কের গভীরতা বাড়তেই দিদির কাছে যাওয়ার নাম করে ঘর ছাড়ে শবনুর। সেই থেকে টানা ৩৯ দিন বেপাত্তা দু’জন। একাধিক জায়গায় খুঁজেও তাঁদের হদিশ পায়নি কেউ। জানা গিয়েছে, শুক্রবার হঠাৎই স্ত্রী শাবানাকে ফোন করে আজিবর। জানায়, “আমি একটা অন্যায় করে ফেলেছি। তোমার বোনের মৃতদেহ পড়ে আছে মাঠের মধ্যে। তুমি ঠিকানাটা লিখে নাও।” ঠিকানা লিখতেই ফোন কেটে দেয় অভিযুক্ত। এরপর থেকে বন্ধ আজিবরের মোবাইল।

আজিবরের দেওয়া ঠিকানা থেকেই মেলে শবনুরের দেহ। শরীরে মিলেছে কাটা চিহ্ন। দেহ উদ্ধারের পরই জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা। কিন্তু কী কারণে খুন? সকলের চোখে ধুলো দিয়ে কী নাবালিকা শ্যালিকার সঙ্গে সংসার পেতেছিল আজিবর? সেখানেই বনিবনা না হওয়ার কারণেই কি খুন? নাকি অন্য কোনও কারণে শ্যালিকাকে নিয়ে বেড়িয়েছিল সে? কীভাবে দু’জনের সম্পর্ক চোখ এড়িয়ে গেল পরিবারের সকলের? এহেন একাধিক প্রশ্নের উত্তরের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana