বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
প্রধানমন্ত্রী ঘোষণার বাস্তবায়ন চান- বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশান

প্রধানমন্ত্রী ঘোষণার বাস্তবায়ন চান- বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশান

গাজী মোহাম্মদ হানিফ, ফেনী থেকে:- ১৯৯৮ সালের ৬ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ঘোষণার দীর্ঘ ২২ বছরেও বাস্তবায়ন না হওয়ায় তৃণমূলে স্বাস্থ্য সেবা প্রদানকারী স্বাস্থ্য সহকারী (বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশান) নেতৃবৃন্দ হতাশা প্রকাশ করেন। ১৬ই ফেব্রুয়ারী রবিবার সকাল ১০ ঘটিকায় ফেনী জেলার নবাগত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশান, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী সমন্বয় পরিষদ ফেনী জেলা শাখার পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদ কর্তৃক ঘোষিত চলমান কর্মসূচী সমূহ অবহিত করেন। নেতৃবৃন্দ বলেন- প্রধানমন্ত্রী ঘোষিত তাদের দাবী গুলো দীর্ঘদিনেও বাস্তবায়ন না হওয়ায় তৃণমূলে স্বাস্থ্যসেবা প্রদানকারী স্বাস্থ্য সহকারীদের মধ্যে হতাশা বিরাজ করছে। নেতৃবৃন্দ আরও জানান- আগামী ২৯/০২/২০২০ইং থেকে অনুষ্ঠিতব্য সারাদেশে হাম-রুবেলা ক্যাম্পেইনের সকল কার্যক্রম বর্জন কর্মসূচী সারাদেশের ন্যায় ফেনী জেলায়ও চলছে। দাবী বাস্তবায়ন নাহলে তারা চলমান ইপিআই কার্যক্রম বর্জন সহ লাগাতার কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষণা দিবেন। টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল আপগ্রেডেশন করে স্বাস্থ্য সহকারীদের সকল দাবী অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন নেতৃবৃন্দ। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরবী বলেন- আমরা আশাকরি মুজিববর্ষের উপহার সরূপ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাজ্জাদ হোসেন তাদের দাবি সমূহ সম্পর্কে অবহিত হয়েছেন, তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের স্বাস্থ্য খাত সহ সকল খাতে উন্নতির ছোঁয়া লেগেছে, মানুষের জীবনমানের উন্নতি হয়েছে, তিনি সকলকে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করার অনুরোধ জানিয়েছেন। এইসময় সংগঠনের উপদেষ্টা দিদারুল আলম ভূঁঞা, জেলা সমন্বয়ক স্বাস্থ্য পরিদর্শক বাবু অধীর চক্রবর্তী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক খায়েজ আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নুরনবী, জেলা সাধারণ সম্পাদক ছানাউল্যাহ, জেলা সাংগঠনিক সম্পাদক ইউছুফ মজুমদার, ফেনী সদর উপজেলার স্বাস্থ্য সহকারী রহমত আলী সহ সকল উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana