বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
মোদি সরকারের নীরবতায় শঙ্কিত সোনিয়া

মোদি সরকারের নীরবতায় শঙ্কিত সোনিয়া

ভারতে পূর্ব দিল্লিতে ঘটে যাওয়া সহিংসতা নিয়ে নরেন্দ্র মোদি সরকারের নীরবতায় শঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেন, দেশের পূর্ব দিল্লির চলমান সহিংসতায় কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব ও মোদি সরকারের নীরবতায় আমরা শঙ্কিত।

বুধবার সোনিয়া গন্ধী এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন কথা জানান। তিনি বলেন, দেশের এমন অবস্থায় রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের থেকে কোনো বক্তব্য না আসায় আমরা শঙ্কিত। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ও অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন সরকার দিল্লির এই সংঘর্ষ বন্ধ করতে পারবে না।

তিনি আরও বলেন, অরবিন্দ কেজরিওয়াল ও কেন্দ্রীয় সরকার দুই এ দিল্লির এ সংঘর্ষের জন্য সমান দায়ী। তারা সরকারের সঙ্গে সাধারণ জনগণের সমন্বয় বোঝায় রাখতে পারেনি।

উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হওয়া সংঘাত এখনো চলছে। এছাড়া ৭০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় দেড়শতাধিক মানুষ। জিটিবি হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। খবর এএনআই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana