বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
সঙ্গীত শিল্পী মিলাকে আদালতে হাজিরের নির্দেশ

সঙ্গীত শিল্পী মিলাকে আদালতে হাজিরের নির্দেশ

ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক স্বামী এসএম পারভেজের দায়ের করা মামলায় সংগীতশিল্পী তাশবিহা বিনতে শহীদ মিলাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।

আজ বুধবার বাংলাদেশে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামস জুগলুল হোসেন পুলিশের দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আগামী ৫ এপ্রিল এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঘটনার সত্যতা পাওয়ায় ২৫ ফেব্রুয়ারি কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপ-পরিদর্শক মহিদুল ইসলাম মিলার বিরুদ্ধে প্রতিবেদর দাখিল করেন।

প্রতিবেদনে বলা হয়, মিথ্যা ও অপমান, অপদস্থ করার অভিপ্রায়ে মানহানিকর তথ্য প্রচার করার অভিযোগে মিলার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ (২)/২৯(১) অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

২০১৯ সালের ২১ এপ্রিল বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে মিলার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তার সাবেক স্বামী পারভেজ সানজারী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।

মামলার অভিযোগ সানজারি বলেন, মিলা ২০১৯ সালের ১৬ এপ্রিল দুপুর ১টা ৫ মিনিটে তার ফেসবুক পেইজ ও দুপুর ১টা ১০ মিনিটে তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে আমাকে এবং আমার পরিবার ও সহকর্মীদের নোংরা ভাষায় গালি দেওয়া হয়েছে।

স্ট্যাটাসে ‘জীবিত নুসরাত’ শিরোনাম ছিল। মিলা পরবর্তী সময়ে (১৬ এপ্রিল) সেটি সংশোধন করেন।ফেসবুক পেজের এডিট হিস্টোরিতে এখনও তার পূর্বের স্ট্যাটাসটি রয়েছে। সেখানে আদালতের পাবলিক প্রসিকিউশন, ইউএস বাংলার দুই কর্মকর্তাকেও গালমন্দ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১২ মে পারিবারিকভাবে বিয়ে হয় মিলা ও পারভেজের। ওই বছরেরই ৬ অক্টোবর দিবাগত রাত ৩টায় ফেসবুকে মিলা জানান পারভেজ সানজারির সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। বাসস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana