বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
আবারও আজহারীর মাহফিল, মানুষের ঢল

আবারও আজহারীর মাহফিল, মানুষের ঢল

বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী কিছুদিন আগে দেশ থেকে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন। দেশে ব্যাপক জনপ্রিয়তার জেরে ভিন্ন মতালম্বীদের অপপ্রচারের শিকার হয়ে দেশ ছাড়তে হয়েছে বলে মনে করেন তার শ্রোতারা। মালয়েশিয়ায় যাওয়ার পর তিনি বিভিন্ন স্থানে ঘরোয়া প্রোগ্রামে চালিয়ে যাচ্ছেন। গতকাল রোববার (৯ মার্চ) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর আমপাং পার্কের উইসমা এম.সি.এ কনভেনশন সেন্টারে মালয়েশিয়া প্রবাসী কমিউনিটির ব্যানারে তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বক্তা ছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

মালয়েশিয়ায় আজহারির তাফসীর মাহফিল প্রবাসীদের ঢল নামে। যা সামাল দিতে হিমশিম ক্ষেতে হয়েছে আয়োজকদের। সেখানে ভিড় সামাল দিতে স্থানীয় পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। হল পরিপূর্ণ হয়ে যাওয়ায় হলের বাইরে হাজার হাজার প্রবাসীরা ভিড় করেছিলেন। মালয়েশিয়ায় স্মরণকালের এই প্রথম তাফসীর মাহফিল। তাফসীর মাহফিলে রোবববার সাপ্তাহিক ছুটি থাকায় বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসীরা আসতে থাকেন মাহফিল স্থলে। মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ৩টার মধ্যেই লোকে লোকারণ্য। স্থানীয় সময় বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও মাগরিবের নামাজ শেষে তাফসীর পেশ করেন মাওলানা মিজানুর রহমান আজহারী। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আসার পরে কয়েকটি মাহফিল করলেও মালয়েশিয়ায় এই প্রথম স্মরণকালের তাফসীর মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana