বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
মঠবাড়িয়ায় অপরাধ দমনে জনসচেতনতা মূলক সভা ও পুলিশের বিষেশ মহড়া অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় অপরাধ দমনে জনসচেতনতা মূলক সভা ও পুলিশের বিষেশ মহড়া অনুষ্ঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় থানা পুলিশ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া, ধর্ষণ, শিশু-নির্যাতন, চুরি-ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে জনসচেতনতা মূলক কমিউনিটি পুলিশিং সভা ও থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলার রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মঠবাড়িয়ার থানা পুলিশ এ সভার আয়োজন করে। এর আগে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান নেতৃতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৌরশহরে থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

পরে রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুজ্জামান, ওসি তদন্ত আব্দুল হক, দুর্নিতি দমন ও প্রতিরোধ কমিটির মঠবাড়িয়া শাখার সভাপতি ও শিক্ষক নেতা আব্দুল লতীফ সিকদার, শিক্ষক অমল কৃঞ্চ,সমাজ সেবক খানে কামাল হোসেন, সাংবাদিক শাহাদাৎ হোসেন প্রমুখ।

সভায় বক্তারা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া, ধর্ষণ, শিশু-নির্যাতন, চুরি-ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।

এ সময় অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চুরি-ডাকাতি বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ও সকল ধরণের অপরাধ দমনে সকলের সহোযোগিতা কামনা করে মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন। এ সময় বিধ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana