বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

মাসুমের কান্না

কলমে: সুবীর সিকদার।

ওগো- আমার মা, ওহে গর্ভধারিণী মা,
এভাবে একা ফেলে চলে যেও না।

তোমা ছাড়া একা-একা বাঁচতে পারবো না,
‘করোনা’ তুমি করুণা করো মাকে নিও না।

তুমি যেমন জীবদেহ বিনে বিস্তার করোনা,
অবোধ শিশু মাকে ছাড়া ভাবতে পারেনা।

আমার মত মাসুম শিশু কেমন করে হায়,
বেঁচে থাকবে এ ধরায়, যদি মা চলে যায়।

বিধাতা, দয়া করো আমার মত মাসুমের তরে,
কেন মৃত্যুর মিছিল সারা বিশ্বের ঘরে-ঘরে?

এমনি কর মায়ার বাঁধন, যদি ছিড়ে যায়,
ছুটে কেউ আসবেনা এ মাসুমের কান্নায়।

হে প্রভু ক্ষমা করো, হেফাজত করো মাকে,
একটি বার মা যেন আমায়, খোকা বলে ডাকে।

কিছুই তোমার অজানা নয় দয়াময়,
একটু দয়া করো এ মাসুমে কান্নায়।

ওগো- আমার মা, ওহে গর্ভধারিণী মা,
এভাবে একা ফেলে চলে যেও না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana