শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
কাজী হায়াৎ বললেন করোনায় আক্রান্ত, মারুফ বললেন আক্রান্ত হননি

কাজী হায়াৎ বললেন করোনায় আক্রান্ত, মারুফ বললেন আক্রান্ত হননি

আমেরিকায় স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক কাজী মারুফ। বর্তমানে তারা দু’জনই নিউইয়র্কে আইসোলেশনে রয়েছেন। শনিবার সন্ধ্যার পর থেকে এমনই সংবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় তার বাবা প্রখ্যাত পরিচালক কাজী হায়াৎ-এর বরাত দিয়ে।

তবে রাতে দেশের একটি জাতীয় দৈনিকের কাছে কাজী মারুফ করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, ‘আমি সম্পূর্ণ সুস্থ, স্ত্রীও করোনা আক্রান্ত নন। নিউইয়র্কে এখন হালকা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে আমার স্ত্রী রাইসার জ্বর হয়েছে। জ্বরের কারণে সবার নিরাপত্তার কথা ভেবে আইসোলেশনে আছেন রাইসা।’
কিন্তু এর আগে  বিভিন্ন গণমাধ্যমকে কাজী হায়াৎ নিশ্চিত করেন যে, আমেরিকায় স্ত্রীসহ করোনায় আক্রান্ত কাজী মারুফ। তিনি জানান, ‘কাজী মারুফ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে। তারা দু’জনই এখন নিউইয়র্কে আইসোলেশনে রয়েছে। তবে তাদের দু’টি সন্তান সুস্থ আছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।’ এদিকে, মারুফের অস্বীকারের পর পুনরায় কাজী হায়াৎ-এর সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana