শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
চীনে লুকিয়ে গণহারে পোড়ানো হচ্ছে মৃতদেহ!

চীনে লুকিয়ে গণহারে পোড়ানো হচ্ছে মৃতদেহ!

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাস ইতোমধ্যে ২ শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮,৫৯,৮০০ জন এবং মারা গেছে ৪২,৩৪০ জন। অন্যদিকে চীনে মারা গেছেন মোট ৩ হাজার ৩১২ জন এবং আক্রান্ত হয়েছেন ৮১,৫৫৪ জন।
এদিকে, চীনের স্থানীয়রা মনে করছেন, কম করে ৪২ হাজার মানুষ মারা গিয়েছেন কেবল উহানেই। কিন্তু চীনের প্রশাসন করোনায় আক্রান্ত হয়ে মৃতদের সঠিক সংখ্যা জানায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চীনের বিরুদ্ধে মহামারী গোপন করার অভিযোগ তুলে মামলা করেছে। তাদের দাবি, চীন সঠিক সময়ে ভাইরাসের কথা জানালে সারা বিশ্বে হয়তো এত মানুষ মারা যেতেন না।

এবার চীনের বিরুদ্ধে অভিযোগ, তারা এখনও করোনা মহামারী গোপন করছে। চীনের ন্যাশনাল হেলথ কেয়ার ভাইরাসের সংক্রমণে মৃত্যুর যে সংখ্যা দেখিয়েছে, তার থেকেও অনেক বেশি মানুষ মারা গিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

চীনে লকডাউন ওঠার পরও বহু জায়গায় মৃতদেহ পোড়ানো হয়েছে বলে অভিযোগ। রেডিও ফ্রি এশিয়ার (আরএফএ) সাম্প্রতিক রিপোর্ট বলছে, প্রায় প্রতিদিন পাঁচ হাজার শবদেহ সৎকার করানো হয়েছে। গণহারে মৃতদেহ পোড়ানো হয়েছে চীনে। প্রশাসন লুকিয়ে মৃতদেহ পুড়িয়েছে বলে অভিযোগ। যদিও প্রমাণভিত্তিক তথ্য হাজির করতে পারেনি আরএফএ। তবে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে এই রিপোর্ট পেশ করেছে তারা।

শুধুমাত্র উহান শহরেই ৪২ হাজার মানুষের প্রাণহানি হয়েছে বলে একটি প্রতিবেদনে দাবি করেছিল ডেইলি মেইল।

যদিও চীন এই তথ্য উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, তিন হাজার তিনশো মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। যদিও উহানের স্থানীয় অনেকের দাবি, গত ১২ দিনে অন্তত ৪২ হাজার মৃতদেহ সৎকার হয়েছে। ৫ এপ্রিল কিং মিং উৎসব চীনে। তার আগে সেখানে শ্মশানের নিস্তব্ধতা। তার আগে প্রশাসনের দিকে তোপ দাগতে শুরু করেছে উহানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana