শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
রাত জেগে পথের কুকুরদের খাবার দিলেন ডিসি

রাত জেগে পথের কুকুরদের খাবার দিলেন ডিসি

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কর্মসূচীতে দিনভর ব্যস্ত থাকার পর রাতে ক্ষুধার্ত পথের কুকুরদের খাবার দিলেন পিরোজপুরের জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পিরোজপুর ইউথ সোসাইটির তরুনদের নিয়ে পৌর এলাকার বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে ক্ষুধার্ত কুকুরদের নিজ হাতেই খাবার দেন তিনি।

জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশের মত পিরোজপুরও সাধারণ ছুটিতে। শহরের হোটেল ও দোকানপাট বন্ধ থাকায় কুকুরদের খাদ্য সংকট দেখা দিয়েছে । তাই স্থানীয় এ তরুনদের সাথে নিয়ে পৌর এলাকার বিভিন্ন রাস্তায় থাকা ক্ষুধার্ত কুকুরদের খাবার দেয়া হয়েছে ।

জেলা প্রশাসকের কুকুরদের খাবার দেয়ার ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে পড়েছে।অনেকেই এমন উদ্যোগের প্রশংসা করেছেন।স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনটিকেও ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana