শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখালীতে গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ৭১ তম আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার মুজিব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং দোয় মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যডভোকেট এ,কে, এম আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনিল কুন্ডু, যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জান মিঠু, যুগ্ন সাধরণ সম্পাদক ও সদর ইউপি চেয়রম্যান আমিনুর রশিদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন বাবলু জমদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংগঠকি সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, প্রচার সম্পাদক অধ্যক্ষ অলোক কর্মকার, ৪নং ইউপি চেয়রম্যান ও আওয়ামীলীগ নেতা মাহাম্মুদ খান খোকন প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের উদ্দোগে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।