বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
নবীনগরে ভয়াবহ আগুনে পুড়ে গেল রঙের দোকান কোটি টাকার ক্ষতি

নবীনগরে ভয়াবহ আগুনে পুড়ে গেল রঙের দোকান কোটি টাকার ক্ষতি

জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর সদরের বড় বাজারে একটি রঙের দোকানে রোববার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানের সকল মালামাল পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক।

স্থানীয় সুত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে নবীনগর সদরের বড় বাজারে মার্কেটের তিনতলা ভবনের নিচতলায় মোহন হার্ডওয়ারের দোকানের ভিতর থেকে পোড়া গন্ধ বের হতে দেখে দোকানীর ছোট ভাই ডার বড় ভাই কে খবর দিলে সে বাজারে ছুটে এসে তালা ভেঙ্গে একটি শার্টার খোলার পরপরই আগুনের লেলিখান শিখা দেখতে পায়। ঐ সময় গোটা দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দোকানের ভিতর থাকা রং ও বিভিন্ন ক্যামিকেলের ড্রাম বিস্ফোরণ হতে শুরু করলে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে। তখন গোটা বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় শত শত লোকজন প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন, ততক্ষণে দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে সন্ধ্যায় ধুপ দেয়া থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

আগুন নেভাতে আসা লোকজন অভিযোগ করে বলেন, স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে শ্যালো মেশিনের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর এসেছে ফায়ার সার্ভিস। নবীনগরে একটি ফায়ার সার্ভিসের অফিস রয়েছে কিন্তু আগুন নেভানোর কোনো উপকরণ নেই। আজকে যদি নবীনগর ফায়ার সার্ভিস কার্যকর থাকতো তা হলে এতো বড় ক্ষতি হতো না।

দোকানের মালিক মোহন মিত্র বলেন, আমি সর্বশান্ত হয়ে গেছি, আমার প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। দোকানের কোনো ইন্সুরেন্স করা ছিল না বলে তিনি জানান।

নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাস বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসে আমার অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে একটি শ্যালো মেশিন এনে পানি দেওয়ার ব্যবস্থা করি। ফলে এলাকাবাসীর সহযোগিতায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আমাদের চেষ্টা ছিলো এই দোকানের আগুন যেন অন্য দোকানে যেতে না পারে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন, নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, ওসি তদন্ত রুহুল আমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে মুরাদনগর ও বাঞ্ছারামপুর উপজেলার ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি, এবং স্থানীয়ভাবে আগুন নেভানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আল্লাহর রহমতে এলাকাবাসীর সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন, নবীনগর ফায়ার সার্ভিস অফিসের লোকবল ইতিমধ্যে এসে গেছেন, সরঞ্জামও কয়েক দিনের মধ্যে চলে আসবে বলে জানতে পেরেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana