বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
মাঝে মাঝে লাগাম টেনে নেয়া মন্দ নয়

মাঝে মাঝে লাগাম টেনে নেয়া মন্দ নয়

ইফতেখায়রুল ইসলাম

ইফতেখায়রুল ইসলাম

শিশু ও কিশোর বয়সের কথা চিন্তা করলে মনে পড়ে, মা আমাদের সব ভাই-বোনকে কঠিন শাসনে রাখতেন। অন্যদিকে বাবা আমাদের সেরকম কিছুই বলতেন না! বাবা কখনো শারীরিক আঘাত করতেন না, যা বলার মুখে বলতেন আর আমার প্রিয় জননী ছোটবেলায় হাতের সামনে যা পেতেন তাই দিয়ে কাজ সারতেন!

নবম শ্রেণিতে পড়ার সময় মাথার চুল একটু বড় ছিল বলে বাবা আমাকে সরাসরি না বলে মাকে কথা শোনাচ্ছিলেন! পরদিন সকালেই সেলুনে যেয়ে চুলে আর্মি কাট মেরে এসেছিলাম।
এখন চিন্তা করলে আমার এই শাসন, অনুশাসন কেন যেন বেশ ভালই লাগে! আমাদের বাবা, মায়েরা বন্ধন পুরোপুরি আলগা করে দিতেন না, প্রয়োজন হলে লাগামটা টেনে ধরতেন আর এই লাগাম টানার ফলাফলেই হয়তোবা আজকের আমরা! অবস্থানের জন্য বলছি না বরং একজন মানুষ হিসেবে নিজেদের বোধ ও চিন্তা, চেতনার জায়গাটুকুকে ফোকাস করছি! যে পরিবেশে সন্তানদের যেই আচরণ দিয়ে বড় করতে হবে, পিতামাতার সেটি অনুধাবন করা খুব জরুরি!

এত কথার অবতারণা হতো না যদি না কয়েকটি ভিডিও ক্লিপ চোখে পড়তো! লাল, নীল, সবুজ, আকাশী, হলুদ রং দিয়ে নিজেদের ঘন, লম্বা কেশরাজিকে রাঙিয়ে তুলেছে কিছু ছেলে! একে তো বিশাল লম্বা চুল তারপর উদ্ভট সব রং তারপর বাইক নিয়ে রেইস খেলা; এই হচ্ছে চুলে বিশেষ রং ধারণকারী ছেলেদের কাজ! আপনি হয়তো বলবেন যার যার রুচি কিন্তু দুঃখিত সেটি মেনে নিয়ে সুস্থ বোধ করতে পারছি না! এই ধরণের উদ্ভট সাজসজ্জাকে আমার শিষ্টাচার বহির্ভূতই মনে হয়!

কথা সেটা নয়, কথা হচ্ছে এই কিশোরদের কাছের স্বজনদের এত সুন্দর রং পছন্দ হয় কিভাবে? ব্যক্তি হিসেবে চুল হয়তো একজন মানুষের অবস্থানকে প্রকাশ করেনা, তথাপি যাদের মাঝে কয়েকটি উদ্ভট বিষয়ের একত্রে সম্মিলন ঘটে তাঁরা পরবর্তী সময়ে যে কোনো অপরাধে জড়িয়ে যেতেই পারেন!

তাই দয়া করে, দায়িত্বশীল পিতামাতাগণ যদি নিজেদের সন্তানদের লাগাম মাঝে মাঝে একটু টেনে ধরতেন তাতে আপনাদের পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হতো।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, পল্লবী জোন গোয়েন্দা বিভাগ (ডিএমপি)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana