শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ায় মেধাবী সন্তান সংবর্ধনা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার কোড্ডায় আলহাজ্ব আব্দুল জলিল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে কোড্ডা এলাকার ৫ জন প্রাপ্ত মেধাবী সন্তানকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত রবিবার ২-আগষ্ট সকাল ১১ টার দিকে কোড্ডা এলাকার মরহুস হাজ্বী আব্দুল জলিলের বাড়িতে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে এ সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান ড.খলিফা মোঃ হেলাল(টিপু চৌধূরী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোড্ডা গাউসিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আবুল হাশেম আসাদ মাষ্টার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এড. আলহাজ্ব রেজাউল ইসলাম ভূইয়া, ডাঃ. এবিএম বোরহান উদ্দিন,ইউপি সদস্য তৌহিদ মেম্বার প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল জলিল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আলমগীর মিয়া।