বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
নবাবগঞ্জ কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৪ ধর্ষক আটক

নবাবগঞ্জ কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৪ ধর্ষক আটক

অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি 
দিনাজপুরের নবাবগঞ্জ আশুরার বিল জাতীয় উদ্যানে বন্ধুর সাথে বেড়াতে গিয়ে স্থানীয় কয়েকজন যুবকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী।
সোমবার (১০ আগস্ট) রাতে ধর্ষক যুবকসহ তার চার সহযোগীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় আরো একজন পলাতক রয়েছে।
আটককৃতদের মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হল: শওগুনখোলা এলাকার শরিয়াত হোসেনের ছেলে শাহিনুর (৩০) মৃত-ইসমাইল হোসেনের ছেলে আব্দুল আজিজ (৩১), ফতেপুর এলাকার আব্দুল মতিনের ছেলে সাজেদুর ইসলাম সাজু (২০), আবু তাহেরের ছেলে শাহারুল ইসলাম (২১)। তাদের মধ্যে শওগুনখোলা এলাকার মৃত খলিলের ছেলে রেজুয়ানুল (২০) পলাতক রয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি অশোক কুমার চৌহান জানায়, সোমবার দুপুরে নবাবগঞ্জে এক সহপাঠি বন্ধুর সাথে আশুরার বিলে ঘুরতে আসে বিরামপুরের এক কলেজ ছাত্রী। বিলের পাশে শালবনে দাঁড়িয়ে গল্প করার সময় শাহিনুরের নেতৃত্বে পাঁচ জন যুবক ওই ছাত্রীর বন্ধুকে মারধর করে হাত-পা বেঁধে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। আর ওই কলেজ ছাত্রীকে শালবনের ভিতরে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ছেড়ে দেয়।
এ ঘটনায় ওই ছাত্রীর সহপাঠী বন্ধু রিয়াজুল ইসলাম বাদি হয়ে সোমবার রাতে নবাবগঞ্জ থানায় একটি ছিনতাই ও ধর্ষণের মামলা করেন। পরে থানা পুলিশ চার জনকে আটক করেছে। ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রী ধর্ষণকারীদের চিহ্নিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana