শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ভাণ্ডারিয়ায় গভীর রাতে ঘরে প্রবেশ করে তিন জনকে কুপিয়ে জখম

ভাণ্ডারিয়ায় গভীর রাতে ঘরে প্রবেশ করে তিন জনকে কুপিয়ে জখম

উপজেলার মেদিরাবাদ-তারাবুনিয়া গ্রামে বুধবার দিনগত  রাতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে বাবা ও দুই পুত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ৫/৬ জনের একদল মুখোসধারী দুর্বৃত্ত সিঁদ কেটে আব্দুল হাই হাওলাদারের ঘরে ঢুকে বড় ছেলে হাচিব(৩০) কে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তার ডাক চিৎকারে প্রথমে ছোট ভাই ছাইফ (১৯) ও পরে বাবা আব্দুল হাই (৬৫) এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের আশঙ্কা জনক অবস্থায় ভোর রাতে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি কর করা হয়।
আহত আব্দুল হাই হাওলাদারে জেষ্টকন্যা রুমা আক্তার জানান, হামলা কারীরা আমার বড় ভাই হাসিবে কে হত্যার উদ্যোশে ঘরে প্রবেশ করে বেধড়ক মারপিট করে। তার অবস্থা অশঙ্কাজনক শরীরের বিভিন্ন জায়গায় ৭২ টি সেলাইয় এবং পিতা আব্দুল হাইয়ের শরীরে ৩৬ টি সেলাই দেয়া হয়েছে।
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার আ. মান্নান শাকিল জানান, জানান আহত হাসিবের মাথায় ও চোখের ওপরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, এছাড়া তার বাবা আব্দুল হাই হাওলাদার এর মাথায় ও চোখের ওপরে, ছায়েদ এর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় মামলা প্রস্ততি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana