বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে ফল ব্যবসায়ী কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে ফল ব্যবসায়ী কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে এক ফল ব্যবসায়ী কিশোর নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায়।  দু পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে  প্রতিপক্ষের ছুরিকাঘাতে তারেক মিয়া (১৬) নামের এক ফল ব্যবসায়ী কিশোর নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে  শহরের বিশ্বরোড মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত তারেক উপজেলার সুহিলপুর গ্রামের সোবাহান মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, আজ সোমবার ৩১আগষ্ট বিকেলে তার ফলের দোকানে বসেছিলেন সোহান। এ সময় তার পার্শ্ববর্তী দোকানের  ফলের ব্যবসায়ী জাকির এবং অন্যান্য কয়েকজনের সঙ্গে এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয় সোহানের। এরই জের ধরে চার থেকে পাঁচজন তারেককে মারধর শুরু করে। এক পর্যায়ে তারেক কে ধারালো অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করলে সে গুরুতরভাবে আহত হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায়  তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জানান, খবর পেয়ে পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে এবং লাশ  উদ্বারের পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana