শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
বানারীপাড়ায় পুলিশিং সভায় পুলিশ শাসক নয় সেবক…এএসপি আবু জাফর

বানারীপাড়ায় পুলিশিং সভায় পুলিশ শাসক নয় সেবক…এএসপি আবু জাফর

সুমন খান,বিশেষ প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় মাদক,জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং,বাল্যবিবাহ, নারীনির্যাতন, ও যৌতুক বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
 ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের গাভা-নরেরকাঠি গ্রামের বধ্যভূমি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে  প্রধান অতিথির  বক্তৃতায় জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু জাফর মোঃ রহমাতুল্লাহ বলেন বানারীপাড়াসহ বরিশাল জেলায় আইন শৃঙ্খলা সমুন্নত রয়েছে। পুলিশ ও জনতার সমন্বিত প্রয়াসে জেলা জুড়ে শান্তিময় পরিবেশ বিরাজ করছে। পুলিশ প্রমান করেছে তারা শাসক নয় জনগনের প্রকৃত সেবক। তিনি আরও বলেন এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা পালণ করতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুশিল রায় প্রমুখ। প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এসময অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক ওসমান গনী,গাভা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক সুখরঞ্জন সরকার,বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা,যুগ্ন সম্পাদক সজল চৌধুরী ও ফয়েজ আহমেদ শাওন,যুবলীগ নেতা স্বপন মাঝী প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার সহ¯্রাধিক নারী-পুরুষ এতে অংশ নেন। সভায় মাদক,জঙ্গিবাদ,সন্ত্রাস, ইভটিজিং নারীনির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক রোধ সহ এলাকার বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ডের বিষয়ে দিকনির্দেশনা মুলক আলোচনা করা হয়। সভা শেষে সাংস্কৃতিক অন্ষ্ঠুান অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana