শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
বানারীপাড়ায় গৃহবধূর পায়ের রগ কাটার ঘটনায় দেবর গ্রেফতার

বানারীপাড়ায় গৃহবধূর পায়ের রগ কাটার ঘটনায় দেবর গ্রেফতার

বানারীপাড়ায় যৌতুকের দাবিতে গৃহবধুর পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল রবিবার (৪ অক্টোবর) গৃহবধুর বাবা আব্দুর রাজ্জাক হাওলাদার বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন, গৃহবধুর স্বামী রাছেল, শ্বশুর হাসান বালী , শ্বাশুড়ি খাদিজা বেগম ও দেবর জসিম। মামলা দায়েরের পরপরই আসামী জসিমকে আটক করে বানারীপাড়া থানা পুলিশ। সোমবার (৫ অক্টোবর)তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি ( তদন্ত ) মোঃ জাফর আহম্মেদ বলেন, অভিযোগের পরপরই আমরা ১ জনকে আটক করেছি। বাকি আসামীরা পলাতক রয়েছে। তবে খুব শিগ্রই তাদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, গতকাল (৪ অক্টোবর) ৩ লক্ষ টাকা যৌতুকের দাবিতে গৃহবধু হ্যাপিকে শ্বশুর ও স্বামী মারধর করে এবং এক পর্যায়ে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে চাকু দিয়ে তার বাম পায়ের রগ কেটে বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় হ্যাপী ও তার শিশু পুত্রের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করে। গৃহবধু হ্যাপির রিমি (৯) ও রাতুল (৩) নামের দুটি সন্তান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana