শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
গফরগাঁওয়ে চাল চুরির তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী হামলার শিকার

গফরগাঁওয়ে চাল চুরির তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী হামলার শিকার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে নানা অনিয়মের বিষয়ে প্রতিবেদন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন একজন সাংবাদিক। স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম খোকনের নেতৃত্বে তাঁর কর্মী-সমর্থকেরা ওই সাংবাদিকের ওপর হামলা করেন বলে অভিযোগ।আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে ৮নং গফরগাঁও ইউনিয়ন হাতিখলা বাজারে মজনু চায়ের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার মাজহারুল ইসলাম রাজু দৈনিক বাংলাদেশ বুলেটিন গফরগাঁও উপজেলা প্রতিনিধি। ঘটনার পরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে আসেন।খোঁজ নিয়ে জানা গেছে, চাল চুরি এবং ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে নানা অনিয়মের বিষয়ে প্রতিবেদন করতে মঙ্গলবার সকাল ০৮ টায় হাতিখলা বাজারে যান রাজু। ৩০ কেজি চালের পরিবর্তে ২৫ কেজি চাল দেওয়ায় এক মহিলা এই নিয়ে প্রতিবাদ করে। মাজহারুল ইসলাম রাজু’র অভিযোগ, চেয়ারম্যার শামসুল আলম খোকনের বিরুদ্ধে দরিদ্র মানুষের জন্য বরাদ্দ চাল না দেওয়া এবং আত্মসাতের বিস্তর অভিযোগ করে আসছেন স্থানীয় লোকজন। এসব তথ্যের অনুসন্ধান করতে গিয়েই রাজু হামলার শিকার হন।

অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে তাঁর মুঠোফোনে ফোন করে জানতে চাইলে তেলে-বেগুনে জ্বলে ওঠেন ইউপি চেয়ারম্যান।
গালাগাল শুরু করেন। এরপরই হামলার ঘটনা ঘটে। হামলায় অংশ নেওয়া সন্ত্রাসী হৃদয়,আবু রায়হান,রতন ও নুরু মিয়া ক্ষিপ্ত হইয়া মারার জন্য আসিলে আমি দৌড়ে গিয়ে হাতিখলা বাজারে মজনুর দোকানে আশ্রয় নেয়। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ইউপি চেয়ারম্যানের লোকজন দোকান থেকে টেনেহিঁচড়ে নামিয়ে এনে মারধর করতে থাকেন। এ সময় লাঠি, ও রড দিয়ে তাঁর নাকে-মুখে-বুকে-পিঠে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করা হয়। আহত ওই সাংবাদিককে হাসপাতালে নেওয়ার পর ওই চেয়ারম্যান বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।

আহত অবস্থায় রাজুকে নিয়ে আসা হয়। তাঁর নাকে-মুখে-বুকে-পিঠে মারধর করায় রক্তাক্ত জখম তৈরি হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বাড়ীতে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana