বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ময়মনসিংহে চেতনা নাশক খাইয়ে কলেজ ছাত্রী ধর্ষণ : ধর্ষক কে আটক করেছে র‌্যাব

ময়মনসিংহে চেতনা নাশক খাইয়ে কলেজ ছাত্রী ধর্ষণ : ধর্ষক কে আটক করেছে র‌্যাব

ময়মনসিংহ সদরের চরাঞ্চলে দইয়ের সাথে চেতনা নাশক ঔষধ খাইয়ে ফুফাতো বোন কলেজ ছাত্রীকে ধর্ষনের দায়ে বৃহস্পতিবার ভোরে র‌্যাপিড এক্যাশন ব্যাটালিয়ান (র‌্যাব)-১৪ এর একটি টিম ধর্ষক জাকারিয়াকে আটক করেছে।

র‌্যাব-১৪ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার জোনঈদ আফ্রাদ জানিয়েছেন, গত ১৯ অক্টোবর (সোমবার) রাতে ময়মনসিংহ সদর উপজেলার চর হাসাদিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে জাকারিয়া (২০) তার দাদী ও ফুফাতো দুই বোনকে দইয়ের সাথে চেতনা নাশক ঔষধ খাইয়ে অচেতন করে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পরপরই র‌্যাবের একটি টিম জাকারিয়াকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে বৃহস্পতিবার ভোরে সদরের দাপুনিয়া আত্মীয়ের বাড়ি থেকে জাকিারিয়াকে আটক করেছে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার জানিয়েছেন, সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামে নির্যাতিতার মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় চলে গেলে দুই বোন নানীর কাছে থেকে লেখা-পড়া করতো। গত ১৯ অক্টোবর রাতে মামাতো জাকারিয়া নির্যাতিতা তার ছোট বোন ও নানীকে দেখতে গিয়ে দই খাওয়ার পরপরই একে একে সবাই অজ্ঞান হয়ে পড়ে। এসময় অচেতন অবস্থায় জাকারিয়া কলেজ ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন তাদের ডাকতে যায়। ঘরের দরজা খোলা দেখে ঘরের ভিতর প্রবেশ করে সকলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে কোতোয়ালী মডেল থানার ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ টিম ঘটনাস্থলে পৌছে নির্যাতিতা কলেজ ছাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এছাড়া ধর্ষণের আলামত সংগ্রহ করে। এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

 

সুত্র 24ghontanews.com

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana