শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
পিরোজপুরে র‌্যাবের হাতে ধর্ষণ মামলার আসামী মোঃ রানা শেখ গ্রেফতার

পিরোজপুরে র‌্যাবের হাতে ধর্ষণ মামলার আসামী মোঃ রানা শেখ গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরের পলাতক ধর্ষণ মামলার আসামী মোঃ রানা শেখ(১৯ কে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ এর একটি টহল দল। আজ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর টহল দল পাশ্ববর্তী বাগেরহাট জেলার সদর থানা থেকে গ্রেফতার করে। রানা শেখ নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ নেছফার শেখ এর পুত্র।
বরিশাল র‌্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ০৩ ডিসেম্বর জেলার নাজিরপুর থানাধীন রঘুনাথপুর গ্রামের মোঃ নেছফার শেখ এর পুত্র মোঃ রানা শেখ(১৯) প্রতিবেশী এক নারীকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিত। গত ৩ ডিসেম্বর রাতে আসামী ভিকটিমের বাড়িতে তার স্বামী না থাকায় জোর করে ঘরের মধ্যে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামী মোঃ রানা শেখ পলাতক ছিলো। বিভিন্ন প্রত্রিকা এবং সংবাদের মাধ্যমে জানতে পেরে র‌্যাব-৮ ছায়া তদন্তের এক পর্যায়ে বিভিন্ন কৌশলের মাধ্যমে আজ বুধবার ভোরে বাগেরহাট জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক ভাবে আটককৃত রানা শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana