বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
বাইডেনের শপথ অনুষ্ঠানে গাগা-লোপেজের নাচ-গানসহ নানা আয়োজন

বাইডেনের শপথ অনুষ্ঠানে গাগা-লোপেজের নাচ-গানসহ নানা আয়োজন

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই অভিষেক অনুষ্ঠান ঘিরে থাকছে নানা আয়োজন। রাজনীতিবিদ থেকে শুরু করে শোবিজ দুনিয়ার বড় বড় ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। যেখানে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন হাল আমলে সঙ্গীত জগতের বহুল আলোচিত দুই শিল্পী লেডি গাগা, জেনিফার লোপেজসহ একঝাঁক শোবিজ তারকা।

আসন্ন বুধবার ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে অনুষ্ঠিত হতে যাওয়া শপথ অনুষ্ঠানের আয়োজন নিয়ে বাইডেনের টিমের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এই অভিষেক অনুষ্ঠানে আরও অংশ নেবেন সঙ্গীতশিল্পী জাস্টিন টিম্বারলেক, জন বন জোভি, ডেমি লোভাটো এবং অ্যন্ট ক্লেমনস।
৯০ মিনিটের এই সাংস্কৃতিক আয়োজনে সঞ্চালনা করবেন দুইবার অস্কারজয়ী অভিনেতা টম হ্যাংকস। এছাড়াও অনুষ্ঠানটিতে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয়েছে জর্জিয়ার এক কৃষ্ণাঙ্গ দমকলকর্মী, একজন পুরস্কার বিজয়ী সাবেক তরুণ কবি, এক ক্যাথলিক ধর্মযাজক এবং বাইডেনের নিজ শহর উইলমিংটনের এক যাজককে।

এদিকে, বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ২০ হাজার সশস্ত্র মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে ওয়াশিংটনজুড়ে। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ২০ জানুয়ারি প্রবল সহিংস বিক্ষোভ দেখাতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন। এর আগে, গত ৬ জানুয়ারি ক্যাপিটলে তাণ্ডবের পর এই শপথ অনুষ্ঠনে আর কোনও ঝুঁকি নিতে চায় না মার্কিন প্রশাসন। এ উপলক্ষে মোতায়েন হতে যাওয়া ফোর্স আফগানিস্তান ও ইরাকে এখন যত সোনা মোতায়েন রয়েছে তার দ্বিগুণ।

সূত্র : আল-জাজিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana