বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
মঠবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে সন্ত্রাসী হামলা শতাধিক গাছ কর্তণ

মঠবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে সন্ত্রাসী হামলা শতাধিক গাছ কর্তণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দেলোয়ার হোসেন মাস্টারের বসত বাড়িতে শরিবার সকালে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় তার ভোগ দখালীয় জমিতে থাকা শাতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ গাছ কর্তনসহ মৌসুমী সবজী গাছ কেঁটে ফেলে। এ ঘটনায় শরিবার দুপুরে দেলোয়ার হোসেন মাস্টার বাদি হয়ে দেলোয়ার হোসেন ছগিরসহ ১০ জন নামীয় ও অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। দেলোয়ার হোসেন মাস্টার উপজেলার জরিপের চর গ্রামের মো. ফজলুল হক মৃধার ছেলে ও আসন্ন ইউপি নির্বাচনে (বেতমোর রাজপাড়া) চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, দেলোয়ার মাস্টারের সাথে একই এলাকার মালেক মৃধার দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ ঘটনায় একাধিক শালিস বৈঠক ও মামলাও চলমান রয়েছে। শনিবার সকালে মালেক মৃধার নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী দেলোয়ার মাস্টারের ভোগ দখালীয় জমিতে থাকা শাতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ গাছ কর্তনসহ মৌসুমী সবজী গাছ কেঁটে ফেলে। এসময় তার কাছে দুই লাখ টাকা চাঁদাও দাবী করে ও এলোপাথারী মারধর করে।
এব্যাপারে সরেজমিনে গিয়েও অভিযুক্ত মালেক মৃধার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana