শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ছেলের বিয়ের দিন মা জানতে পারেন হবু পুত্রবধূ তারই মেয়ে, অতঃপর..!

ছেলের বিয়ের দিন মা জানতে পারেন হবু পুত্রবধূ তারই মেয়ে, অতঃপর..!

ছেলের হবু বউকে দেখে বিয়ের দিন সন্দেহ হয় মায়ের। পরে জানা যায়, ছেলের বউ মানে হবু পুত্রবধূ মূলত তারই মেয়ে, যে হারিয়ে গিয়েছিল বহু বছর আগে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে চীনের সুঝোকু প্রদেশে।

জানা গেছে, বিয়ের দিন ছেলের বউয়ের হাতে একটি দাগ দেখে সন্দেহ হয় মায়ের। এতে মেয়েটির বাবা-মায়ের কাছে প্রশ্ন করা হয় কন্যাসন্তানটি কি তাদের দত্তক নেওয়া কিনা। পরে জানা যায়- প্রায় ২০ বছর আগে ওই মেয়েকে দত্তক নিয়েছিলেন তারা।
হাতের ওই একটি দাগ থেকেই মেয়েটির আসল পরিচয় বেরিয়ে আসে। এরপর ঘটনা অন্য দিকে মোড় নেয়। মেয়েটি বিয়েতে আপত্তি জানায়। কিন্তু সমস্যার সমাধান করে দেন সেই মা-ই।

তিনি জানান, ছেলেটিও নাকি তার দত্তক নেওয়া, তাই বিয়ে করতে কোনও সমস্যা নেই। মেয়েকে খুঁজে পাওয়ার সমস্ত আশা হারানোর পর এই ছেলেকেই দত্তক নিয়েছিলেন তিনি। অবশেষে বিয়ে সম্পন্ন হয়।

সূত্র : আজকাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana