শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুতের অবহেলায় ছেড়া তারে জড়িয়ে দুগ্ধবতী গাভীর মৃত্যু

মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুতের অবহেলায় ছেড়া তারে জড়িয়ে দুগ্ধবতী গাভীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ার বড়শৌলা গ্রামে ধানক্ষেতে বুধবার সকালে পল্লী বিদ্যুতের অবহেলায় ছেড়া তারে জড়িয়ে কৃষকের একটি দুগ্ধবতী গাভীর মৃত্যু হয়েছে।

গাভীটির আনুমানিক দাম ৮০ হাজার টাকা। গাভীটির ৩ একটি মাসের বাচ্চা রয়েছে। গাভীর মালিক ওই গ্রামের কৃষক মোঃ শাহ আলম (৬৫)। পল্লী বিদ্যুতের অবহেলায় মর্মান্তিক এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

এলকাবাসী সূত্রে জানাযায়, গত রোববার রাতে কালবৈশাখী ঝড়ে বাদুরা- বড়শৌলা ১১ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইনের বড়শৌলা মিলবাড়ির খুটির একটি লইনের ২টি তারই ছিড়ে মাটিতে পড়ে। পরের দিন স্থানীয় লোকজন ধানীসাফা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে ফোন দিয়ে জানালেও তারা ৩ দিনেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। বুধবার সকালে মাঠে ঘাস খেতে গিয়ে ওই ছেড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে গাভীটির মৃত্যু হয়।

কৃষক শাহ আলম জানান, বিদ্যুতের তারে গাভীটি জড়িয়ে পরলে তার বড় ছেলে আনোয়ার হোসেন উদ্ধার করতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়ে ফিরে আসে। তার দুগ্ধবতী গাভীটির মূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানান। তিনি ক্ষতিপূরন দাবী করেছেন।

এ ব্যাপারে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া আঞ্চলিক অফিসের ডিজিএম নিত্য নন্দন কুন্ডু জানান, ঘটনাটি অত্যন্ত দুখঃজনক। তদন্তে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। গাফিলতি প্রমান হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana