বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
লকডাউনেও ঢাকায় যানজট

লকডাউনেও ঢাকায় যানজট

করোনা সংক্রমণ রোধে দেশে কঠোর লকডাউন চলছে। কিন্তু রাজধানীতে যানবাহন ও পথচারীদের দেখে লকডাউন বোঝার উপায় নেই। সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকায় সড়কে তীব্র যানজট দেখা গেছে। এই যানজটের দুর্ভোগের শিকার হয়েছেন লকডাউনেও খোলা অফিসগামী যাত্রীরা।

রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, শাহবাগ ও পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেল ও রিকশা চলছে দেদারসে। এ সময় ফার্মগেট থেকে মতিঝিল আসতে প্রায় ৪৫ মিনিট সময় লেগেছে মুরাদ হাসান নামের এক ব্যক্তির। মতিঝিল যেতে ৫ বার সিগনালে পড়তে হয়েছে মুরাদকে।

তিনি বলেন, যানজটের কারণে কারওয়ান বাজারের মোড় পার হতে তিনবার সিগনালে পড়তে হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, তেজতুরী বাজার, পান্থপথ ও ধানমন্ডিসহ আশপাশের বিভিন্ন সড়কে রিকশা চলাচল আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে ভাড়া বেশি নেয়া হচ্ছে।

জানতে চাইলে রিকশাচালক সোহেল রানা বাংলাদেশ জার্নালকে বলেন, এই লকডাউনে রিকশা বেশি চলছে। তবে আয় কম। কারণ মানুষ রিকশয় উঠতে চায় না। আর উঠলে ভাড়া কম বলে।

এদিকে ঢাকায় বিভিন্ন সড়কে চেকপোস্টগুলোতে পুলিশের উপস্থিতি কম কম দেখা গেছে। চেকপোস্টগুলোতে মুভমেন্ট পাসও চেক করতে দেখা যাচ্ছে না।

অন্যদিকে করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। সোমবার মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানিয়ে বলেন, বর্তমানে বিধিনিষেধ যেভাবে আছে, সেগুলো বলবৎ থাকবে। তবে শহরের ভেতরে বাস বা গণপরিবহন চলাচল করবে। কিন্তু দূরপাল্লার বাস আগের মতোই বন্ধ থাকবে।

করোনা সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে প্রথম দফায় সাতদিনের জন্য ‘বিধিনিষেধ’ শুরু হয়। পরে আরো দুইদিন বাড়িয়ে শেষ হয় ১৩ এপ্রিল। এরপর ১৪ এপ্রিল থেকে দ্বিতীয় ‘কঠোর বিধিনিষেধ’ ঘোষণা করে সরকার, যা চলে ২১ এপ্রিল পর্যন্ত। পরে ২১ এপ্রিল তারিখ থেকে আরেক দফায় এই বিধিনিষেধ বাড়িয়ে ২৮ এপ্রিল করা হয়। এরপর তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়।

সুত্র বাংলাদেশ জার্নাল

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana