বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
শেখ হাসিনাকে ‘অপরাধের নিউক্লিয়াস’ বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনাকে ‘অপরাধের নিউক্লিয়াস’ বললেন চিফ প্রসিকিউটর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী (চিফ প্রসিকিউটর) মোহাম্মদ তাজুল ইসলাম।

রবিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক প্যানেলের সামনে তিনি এই বক্তব্য উপস্থাপন করেন। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, ‘শেখ হাসিনা সব অপরাধের নিউক্লিয়াস। তার নেতৃত্বেই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনকালে সংঘটিত অপরাধের প্রমাণ এতটাই স্পষ্ট ও শক্তিশালী যে বিচারে বিন্দুমাত্র সন্দেহের সুযোগ থাকবে না।’

বক্তব্য শুরুর আগে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘এ মামলার আসামিদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আব্দুল্লাহ আল-মামুন মামলার দায় স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ হিসেবে আদালতে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। রাষ্ট্রপক্ষ জানায়, তিনি মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা মেনে নিয়ে রাজসাক্ষী হয়েছেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। পুরো বিচারপ্রক্রিয়া সরাসরি সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana