শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
৩১ দফা বাস্তবায়ন হলে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে -মাহমুদ হোসেন

৩১ দফা বাস্তবায়ন হলে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে -মাহমুদ হোসেন

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির এক সুস্পষ্ট দিকনির্দেশনা। এই কর্মসূচির বাস্তবায়ন হলেই দেশে জনগণের ভোটাধিকার ফিরবে, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে এবং তৃণমূলকে আরও সংগঠিত করতে হবে। তারেক রহমান দেশের জন্য যে ভবিষ্যৎ চিন্তা করছেন, তা শুধু একটি রাজনৈতিক দল নয়, গোটা দেশকে উন্নয়নের পথে নিতে সক্ষম।
সভায় স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মাহমুদ হোসেন বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে, যেন তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় এবং তা বাস্তবায়নের পথ সুগম হয়।

সভায় পৌর বিএনপি নেতা আবুল কালাম মাসুমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা শরিফ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আবুল কালাম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিলন, সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাহফুজুল ইসলাম উজ্জাল প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana