বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
সাংবাদিকতার আদর্শ ও নৈতিকতার প্রতীক বিশিষ্ট সাংবাদিক আলতাফ হোসেনের স্মরণসভা

সাংবাদিকতার আদর্শ ও নৈতিকতার প্রতীক বিশিষ্ট সাংবাদিক আলতাফ হোসেনের স্মরণসভা

পিরোজপুর অফিসঃ
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের সিআইপাড়া সড়কের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। স্মরণসভায় বক্তারা বলেন, “মরহুম আলতাফ হোসেন ছিলেন নির্ভীক, আদর্শনিষ্ঠ ও দেশপ্রেমিক সাংবাদিক। তাঁর উদ্যোগে গঠিত জাতীয় সাংবাদিক সংস্থা দেশের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর সাংবাদিকতা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। সভায় সভাপতিত্ব করেন সংস্থা‘র কেন্দ্রীয় নিবাহী পরিষদের সদস্য ও জেলা সভাপতি হাসান মামুন এবং মানবকন্ঠ প্রতিনিধি মোঃ মেহেদী হাসান সোহাগ এর সঞ্চলানায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ও ৫নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা, সংস্থার জেলা শাখার নির্বাহী সদস্য ও আমার বার্তা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম চেীধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন প্রতিনিধি তামিম সরদার, মোহনা টেলিভিশন প্রতিনিধি নূর উদ্দিন, বাংলাদেশের খবর প্রতিনিধি মোঃ মাহামুদ হোসাইন, দেশটিভি প্রতিনিধি জালিস মাহমুদ, সবুজ নিশান প্রতিনিধি প্রসেনজিৎ মিস্ত্রী, প্রথম কথা প্রতিনিধি সুদর্শন ব্যানার্জী, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি দিপঙ্কর রায়, সাদী মোঃ হিমেল ও সাহারিয়ার কিংজল প্রমুখ। এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন লেখক ও কবি আল-আমিন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা শাখার সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় মরহুম আলতাফ হোসেনসহ প্রয়াত সদস্য শেখ জাকির আহম্মেদ, দেলোয়ার হোসেন ও শফিকুল আলমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলা শাখার সাংবাদিকসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana