বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় “হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, “সুস্থ থাকতে হলে ভালোভাবে হাত ধোয়ার বিকল্প নেই। শিশুদের ক্ষেত্রে এটি আরও গুরুত্বপূর্ণ, কারণ মাটি ও খেলাধুলার মাধ্যমে নানা রোগজীবাণু শরীরে প্রবেশ করতে পারে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. রুস্তম আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু নাসের, সহকারী শিক্ষক তারেক হোসেন সহ শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana