বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ভাণ্ডারিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুই জেলে আটক, ১৬শ মিটার কারেন্ট জাল জব্দ

ভাণ্ডারিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুই জেলে আটক, ১৬শ মিটার কারেন্ট জাল জব্দ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’—এর অংশ হিসেবে কঁচা ও বলেশ্বর নদীতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও মৎস্য বিভাগ।

বুধবার রাতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধ কারেন্ট জালসহ দুইজন জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. বাবু (৩০) ও মোঃ ইব্রাহিম (৩৫)।

মৎস্য সংরক্ষণ ও রক্ষা আইন, ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, ভাণ্ডারিয়া থানা পুলিশ এবং মৎস্য দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। পরে ১,৬০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় অক্টোবর মাসে দেশের বিভিন্ন নদীতে জোরদার অভিযান পরিচালনা করছে মৎস্য অধিদপ্তর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana