বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
মঠবাড়িয়ায় বৃদ্ধ চা দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

মঠবাড়িয়ায় বৃদ্ধ চা দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

মঠবাড়িয়ায় প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ অক্টোবর) রাত নয়টার দিকে উপজেলার বড় শৌলা গ্রামের সোনা উদ্দিনের বাড়ির সামনের সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে।

মঠবাড়িয়া থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আলম গতকাল রবিবার রাতে তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে রাজু নামে একজনকে আটক করে।

স্থানীয়রা জানান, দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় মাদকাসক্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ খবর পেয়ে ঘটনার দিন রাতেই হত্যাকাণ্ডে জড়িত রাজু (২৫)-সহ ৩ জনকে আটক করে।

নিহতের ছোট ছেলে সরোয়ার হোসেন বলেন, ‘বকেয়া পাওনা টাকা চাওয়ার জন্য আমার সামনেই অনেকবার আমার বাবার সঙ্গে তাদের ঝগড়া হয়েছে। ঘটনার দিন রাতে বাড়ি ফেরার পথে কুপিয়ে তাকে হত্যা করা হয়। আমি আমার বাবার হত্যার বিচার চাই।’

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর আব্দুল হালিম তালুকদার বলেন, ‘এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

নিহতের ছোট ছেলে সরোয়ার হোসেন বাদী হয়ে এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana